২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

শেরপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার শেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালদের বিচারক নিতাই চন্দ্র সাহা আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলম হোসেন হারুনের (৩০) বাড়ি শেরপুর শহরের নবীনগর এলাকায়। তার বাবার নাম ফজর আলী। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০০৫ সালের ১৫ এপ্রিল দাম্পত্য কলহের জের ধরে আলম তার স্ত্রী রোকসানাকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোটবোন সুলতানা শেরপুর সদর থানায় আলমের বিরুদ্ধে মামলা করেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন তদন্ত শেষে ওই বছরের ৩০ মে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আট জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৬ ঘ.