২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুধে ফরমালিন, ৪ জনকে জরিমানা

গরুর দুধে ফরমালিন মিশিয়ে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জে ব্যবসায়ীদের ৫০ মণ দুধ ফেলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সিরাজগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরুর দুধে ফরমালিন মিশিয়ে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জে ব্যবসায়ীদের ৫০ মণ দুধ ফেলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত চার ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের নেতৃত্বে সদর উপজেলায় এ অভিযান চালানো হয়। এসময় র‌্যাব-১২'র একটি দল উপস্থিত ছিলো। সিরাজগঞ্জ স্যানিটেশন ইন্সপেক্টর রামচন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার শিয়ালকোল বাজার ও শহরের পোষ্ট অফিসের সামনে দুধের হাটে এ অভিযান চালানো হয়। এ সময় ফরমালিন ও পানি মেশানো ৫০ মণ গরুর দুধ ফেলে দেয়া হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীদের জরিমানা করা হয়। অভিযুক্ত চার ব্যবসায়ী হলেন- শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের গোলাম নবীর ছেলে রফিকুল ইসলাম (২৮), সরাইচণ্ডির হানিফ উদ্দিনের ছেলে আজাদ আলী (৪০), একই এলাকার সাজ্জাদ আলীর ছেলে জহুরুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়ার রতন মণ্ডলের ছেলে বাবলু মিয়া। রফিকুল ও আজাদ আলীকে ৫ হাজার টাকা, জহুরুলকে ২ হাজার টাকা এবং বাবলু মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬১৯ ঘ.