২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে যেতে না চাওয়ায় একজনকে হত্যা

ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিলের সময় মিছিলে যেতে অস্বীকৃতি জানালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিলের সময় মিছিলে যেতে অস্বীকৃতি জানালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম নাইমুল হক (৫৫)। রোববার বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের আকন্দ বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে। নাইমুলের স্ত্রী সোহাগী বেগম সোমবার সাংবাদিকদের জানান, রোববার সকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের সমর্থকরা মনোনয়ন পত্র দাখিলের সময় মিছিলে যেতে বলে নাইমুলকে। এতে তিনি অসম্মতি জানালে সালামের লোকজন তাকে হুমকি দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, মিছিলে না যাওয়া নিয়ে বিকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালামের সমর্থকরা নাইমুলকে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর থেকে আব্দুস সালাম ও তার সমর্থকরা পলাতক। সালামসহ সাত জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেছেন নাইমুলের স্ত্রী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫১ ঘ.