কিশোরগঞ্জ, মে ০৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর পর স্থানীয়দের অবরোধে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে গাড়ি চলাচল সোমবার এক ঘণ্টা বন্ধ ছিলো।
পাকুন্দিয়ার সুখিয়া বাজার এলাকায় সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম লাকি (২২)। তার বাড়ি ওই উপজেলার আজলদী গ্রামে।
পাকুন্দিয়া থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ঢাকাগামী একটি যাত্রিবাহী বাসের নিচে পড়ে পথচারী লাকি ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পরপরই জনতা রাস্তায় নেমে এসে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরায়।
৯টা থেকে সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক বলে ওসি জানান। তবে বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24