২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নতুন সিটি কর্পোরেশনে প্রশাসক বেআইনি নয় কেন'

নতুন সিটি কর্পোরেশনে অন্তবর্তীকালীন প্রশাসক নিয়োগের আইনি ধারা কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সিটি কর্পোরেশনে অন্তবর্তীকালীন প্রশাসক নিয়োগের আইনি ধারা কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের দুই ভোটারের করা রিট আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি নূরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জবাবের জন্য আইন ও স্থানীয় সরকার সচিবকে চার সপ্তাহ সময় দিয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২৫ ধারায় সিটি কর্পোরেশন গঠনের পর নির্বাচনের আগ পর্যন্ত মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তার মাধ্যমে কাজ চালিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ওই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার নারায়গঞ্জের দুই ভোটার খালিদ হাসান ও আব্দুল মোত্তালিব হাইকোর্টে একটি রিট করেন। আবেদনকারীদের পক্ষে আইনজীবী শাহদীন মালিক মামলা পরিচালনা করেন। রোববার শুনানিতে শাহদীন মালিক বলেন, ওই আইনের ২৫ ধারায় বলা আছে