২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র উৎসবে উদ্ভাসিত সারা দেশ

শতবছর পর তার কবিতা পড়বে কেউ? এ প্রশ্ন যিনি রেখে গেছেন কবিতায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে উৎসবে জেগেছে সারা দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতবছর পর তার কবিতা পড়বে কেউ? এ প্রশ্ন যিনি রেখে গেছেন কবিতায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে উৎসবে জেগেছে সারা দেশ। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী সারা দেশেই নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলোতে রাষ্ট্রীয় উদ্যোগে পালিত হচ্ছে কর্মসূচি। এসব অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশ নিচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিবসটি পালন করছে। রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এসব স্থানে বিরাজ করছে উৎসবের আমেজ। রোববার ভোরের আলো ফোটার পর থেকেই লোকজন আসতে থাকে সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসর, খুলনার দক্ষিণ ডিহি ও পিঠাভোগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়েছে। রোববার বেলা পৌনে ১২টায় অনুষ্ঠান উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এর মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর কাচারীবাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হলো। উদ্বোধন অনুষ্ঠানের পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয়রা মন্ত্রীকে স্মারকলিপি দেয়। এবারই প্রথম ভারত-বাংলাদেশের শিল্পীদের সমন্বয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। শাহজাদপুরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। উপজেলার প্রবেশ মুখে মহাসড়কে স্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল ভাস্কর্য। উদ্বোধন অনুষ্ঠানের পর শাহজাদপুর কাচারীবাড়ি মিলনায়তনে শুরু হয়েছে আলোচনা সভা। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান ও উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন। বিকেল ৩টায় দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারি'র অধ্যাপক আব্দুল জলিল। এ উপলক্ষে কাচারীবাড়ির পাশেও বসেছে গ্রামীণ মেলা। শনিবার রাত থেকেই দোকানিরা সেখানে পসরা সাজিয়ে বসে। সকালে শাহজাদপুর ও আশপাশের লোকজন অনুষ্ঠানে আসতে থাকে। বইয়ের দোকানদার মুমীদুজ্জামান জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবীন্দ্রনাথের পাশাপাশি কবিকে নিয়ে লেখা কলকাতার খ্যাতিমান লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে। কুষ্টিয়া : রবীন্দ্রনাথ ঠাকুরের সাধশর্ত জন্মবার্ষিকীতে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহে শুরু হয়েছে অনুষ্ঠানমালা। রোববার দুপুর ১২টায় রবীন্দ্রমঞ্চে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানের শুরুতে "আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ" গানটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের শিল্পীরা পরিবেশন করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান হচ্ছে। এতে ভারত ও বাংলাদেশের শিল্পীরা রবীন্দ্র সৃষ্টিকর্ম তুলে ধরবেন। এ উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়ির সামনের ফাঁকা মাঠে দুই শতাধিক দোকান নিয়ে চলছে গ্রামীণ মেলা, যা চলবে পাঁচ দিন। রোববার সকাল থেকেই আশপাশের গ্রাম-উপজেলা-জেলা থেকে আগত রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিলাইদহ কুঠিবাড়ি। ৬ মে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথভাবে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উদ্বোধনের পর কুষ্টিয়া জেলা প্রশাসক ও রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতানা তরুন, পুলিশ সুপার একরামুল হাবীব, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়সে সর্বপ্রথম শিলাইদহে আসেন ১৮৭৬ সালে। তবে তিনি জমিদার হয়ে শিলাইদহে আসেন ১৮৯২ সালে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখন এক স্মৃতিচিহ্ন জাদুঘর। পদ্মা-গড়াই নদীর ঢেউ আকৃতির সীমানা প্রাচীরে ঘেরা কুঠি বাড়িতে রয়েছে কবির লেখা চিঠি, হাতে আঁকা ছবি ও কিছু দুর্লভ পেপার কাটিং। এছাড়াও রয়েছে কবির ব্যবহৃত আসবাবপত্র, ছয় বেয়ারার পালকি, চার বেয়ারার পালকি, বজরা, বিট্রিশ আমলের ঘাস কাটার যন্ত্র, ফ্রেমে বাঁধানো কবি ও কবি পরিবারের অসংখ্য আলোকচিত্র। কুঠিবাড়ির বাইরে রয়েছে রবীন্দ্র মঞ্চ, শান বাঁধানো পুকুর ঘাট ও বিভিন্ন ফুল-ফলের গাছ। কুঠিবাড়িটি প্রত