২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতিসরে ৩ দিনব্যাপী রবীন্দ্র অনুষ্ঠানমালা শুরু

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নওগাঁ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা । নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে উদ্বোধন হয়েছে। রোববার বিকেল সোয়া ৫টায় কাচারীবাড়ি সংলগ্ন দেবেন্দ্র মঞ্চে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ৩ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান এবং পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ। পরে জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু চেয়ার' হাসান আজিজুল হক, রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. আবু গোলাম জাকারিয়া, ড. খন্দকার সিরাজুল হক, গোলাম কবির মুহ. নুরুল হুদা প্রমুখ। কবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী মেলা বসেছে পতিসরে। মেলায় লোকজ পসরা নিয়ে বসেছে দোকানীরা। রবীন্দ্র জন্মবার্ষিকী এবং মেলাকে ঘিরে পতিসর এবং আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০২ ঘ.