২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর উত্তর কানাইপুর গ্রামে রুনু আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

মাদারীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর উত্তর কানাইপুর গ্রামে রুনু আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কালকিনি থানা পুলিশ রোববার সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রুনুর ভাই সোহেল খান বলেন, উত্তর কানাইপুর গ্রামের ইসলাম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদারের সাথে প্রায় ১০ বছর আগে রুনুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ননদ কিরনী, হিরনী, শাশুড়ি আনোয়ারা বেগম, ভাসুর বাদল হাওলাদার, আনিস হাওলাদার, দেবর ফায়েজ হাওলাদারসহ শশুড় বাড়ির লোকজন সামান্য বিষয় নিয়েও তাকে নির্যাতন করতো। শনিবার দিবাগত রাত ২ টার দিকে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল বলেন, রুনুকে শশুড় বাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি আরো বলেন, সোহেল খান কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলেই আমরা তা আমলে নেবো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪৮ ঘ.