টাঙ্গাইল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
এদের মধ্যে একজন স্কুল ছাত্র, অপরজন ঔষধ বিক্রয় প্রতিনিধি। স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা সকালে এক ঘণ্টা ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ওসি সালাহউদ্দিন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পৌলি সেতু এলাকায় উত্তরাঞ্চলগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী গ্লে
bdnews24