কুষ্টিয়া, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধশর্ত জন্মবার্ষিকীতে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহে শুরু হয়েছে অনুষ্ঠানমালা।
রোববার দুপুর ১২টায় রবীন্দ্রমঞ্চে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান হচ্ছে। এতে ভারত ও বাংলাদেশের শিল্পীরা রবীন্দ্র সৃষ্টিকর্ম তুলে ধরবেন।
এ উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়ির সামনের ফাঁকা মাঠে বসেছে গ্রামীণ মেলা, যা চলবে পাঁচ দিন।
রোববার সকাল থেকেই আশপাশের গ্রাম-উপজেলা-জেলা থেকে আগত রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিলাইদহ কুঠিবাড়ি।
৬ মে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথভাবে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়সে সর্বপ্রথম শিলাইদহে আসেন ১৮৭৬ সালে। তবে তিনি জমিদার হয়ে শিলাইদহে আসেন ১৮৯২ সালে।
রবীন্দ্রকীর্তির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে আছে শিলাইদহের নাম। রবীন্দ্রনাথ লিখেছেন, "আমার যৌবন ও প্রৌঢ় বয়সের তীর্থস্থান পদ্মাপ্রবাহচুম্বিত শিলাইদহ পল্লী।"
রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখন এক স্মৃতিচিহ্ন জাদুঘর। পদ্মা-গড়াই নদীর ঢেউ আকৃতির সীমানা প্রাচীরে ঘেরা কুঠি বাড়িতে রয়েছে কবির লেখা চিঠি, হাতে আঁকা ছবি ও কিছু দুর্লভ পেপার কাটিং।
এছাড়াও রয়েছে কবির ব্যবহৃত আসবাবপত্র, ছয় বেয়ারার পালকি, চার বেয়ারার পালকি, বজরা, বিট্রিশ আমলের ঘাস কাটার যন্ত্র, ফ্রেমে বাঁধানো কবি ও কবি পরিবারের অসংখ্য আলোকচিত্র।
কুঠিবাড়ির বাইরে রয়েছে রবীন্দ্র মঞ্চ, সান বাঁধানো পুকুর ঘাট ও বিভিন্ন ফুল-ফলের গাছ।
কুঠিবাড়িটি প্রত
bdnews24