২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কারো মত নেবে না কমিটি

সংবিধান সংশোধনের বিষয়ে আর কারো মতামত নেওয়া হবে না বলে জানিয়েছেন এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে আর কারো মতামত নেওয়া হবে না বলে জানিয়েছেন এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হাসানুল হক ইনু। রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকের পর জাসদ সভাপতি ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। কমিটি এর আগে বিভিন্ন রাজনৈতিক দল, আইনজ্ঞ, বিশিষ্ট জন ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তাদের মতামত নিয়ে আলোচনা হয় বলে ইনু জানান। এ বিষয়ে দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবেন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সঙ্গে বৈঠক করলেও প্রধান বিরোধী দল বিএনপি তাতে যায়নি। সুরঞ্জিত এর আগে বলেছিলেন, বিএনপি চাইলে তাদের মতও নেওয়া হবে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে সংবিধান সংশোধনের বিষয়ে কমিটির প্রস্তাব উত্থাপনের কথা। সুরঞ্জিত বলেন, সেখানেও বিএনপির আলোচনার সুযোগ রয়েছে। গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে সংবিধান সংশোধনে বিশেষ এ কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৪০ ঘ.