২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিক কার্জন আলী মারা গেছেন

গাইবান্ধায় ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সর্বশেষ ব্যক্তি কার্জন আলীও মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

গাইবান্ধা, মে ০৮, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সর্বশেষ ব্যক্তি কার্জন আলীও মারা গেছেন। ৭৭ বছর বয়সে রোববার ভোররাতে গাইবান্ধা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কার্জনের মরদেহ আনা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। গাইবান্ধায় প্রথম জানাজার পর বিকালে মরদেহ নেওয়া হবে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামে প্রয়াতের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উত্তর খোলাহাটী গ্রামে ১৯৩৪ সালে কার্জন আলীর জন্ম। ছাত্র অবস্থায় তিনি ভাষা আন্দোলনে সম্পৃক্ত হন। ১৯৪৮ সালে ঢাকার 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের' আদলে গাইবান্ধায় গঠিত 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'র সদস্য ছিলেন কার্জন। আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশের চোখ এড়াতে আত্মগোপণে যেতে হয়েছিলো কার্জনকে। তাই