২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতিসরে রবীন্দ্রনাথের ভাস্কর্য উন্মোচন

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারীবাড়ি চত্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নওগাঁ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারীবাড়ি চত্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। শনিবার বিকালে কবির ভাস্কর্য উন্মোচন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম। কবি রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীকে সামনে রেখে কবির স্মৃতি বিজড়িত পতিসরে এ ভাস্কর্য উন্মোচন করা হয়। কবির বয়স যখন ৭৬ বছর তখন তিনি সর্বশেষ পতিসর আসেন। সেই বয়সের আদলে ভস্কর্যটি নির্মাণ করা হয়। ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে পতিসর কাচারী বাড়ির রবীন্দ্র সরোবরের পাশেই। জার্মানির কোলন ইউনিভার্সিটির অধ্যাপক আবু গোলাম জাকারিয়ার আর্থিক অনুদানে ভাস্কর্যটি নির্মাণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক কনক কুমার পাঠক। ভাস্কর্য উন্মোচনের সময় অধ্যাপক জাকারিয়া, মনিয়ারী ইউপি চেয়ারম্যান এসএম ফারুক বখত এবং মতিয়ুর রহমান মামুন উপস্থিত ছিলেন। ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। ভাস্কর্যে কবি একটি চেয়ারে বসে কিছু লিখছেন- এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২১৫ ঘ.