সাতক্ষীরা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার তালা উপজেলায় সৎ ছেলের হাতে বিমাতা খুন হওয়ার অভিযোগ পাাওয়া গেছে।
শুক্রবার সকালে সেনেরগাঁতি গ্রামে এই ঘটনায় নিহত মরিয়ম বেগম বকুল (৫২) আকরাম আলী সরদারের স্ত্রী।
ঘটনার পর থেকে তার সৎ ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫) পলাতক রয়েছেন।
প্রতিশেীর বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি মো. হেলাল উদ্দীন বলেন, জমিজমা নিয়ে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিমাতা মরিয়ম বেগমের দীর্ঘদিন বিরোধ চলছিল।
সকাল ১১টার দিকে ধান ঝাড়া মেশিন নিয়ে দু'জনের কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর ধারালো দা দিয়ে মরিয়মের মাথায় কোপ দিলে ঘটনাস্থলে মরিয়ম বেগম মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরিয়মের ছেলে আলম হোসেন বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৯ ঘ.
bdnews24