২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

চাঁদা না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

সিরাজগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উধুনিয়া ইউনিয়নের গাড়েশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মজনু মিয়া ও তার স্ত্রী আলেয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের চাঁদপুর গ্রামের জিয়াউর রহমান ও আইনুল বেশ কিছুদিন থেকে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় রাত ১১টার দিকে জিয়াউর, আইনুলসহ ১০/১২ জন এসে জোর করে তাদের দেড় বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ বিষয়ে উল্লাপাড়ার থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০২ ঘ.