২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের বন্যহাতির হামলায় নিহত ১

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির হামলায় এক কবিরাজের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

শেরপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির হামলায় এক কবিরাজের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হালচাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত বাহাদুর মিয়া (৪০) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইগাতী থানার ওসি মো. আব্দুর রব প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত বাহাদুর মিয়ার বাড়ি হালচাটি এলাকার বন বিভাগের অফিসের কাছে। রাতে পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় একপাল বন্যহাতির সামনে পড়ে যান তিনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮১৭ ঘ.