২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রবীন্দ্রনাথ মিশে আছেন বাংলায়'

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী উৎসবের শুরু হলো ঢাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 06:05 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী উৎসবের শুরু হলো ঢাকায়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বরীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে চারটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এ সময় রবীন্দ্রনাথের 'পদ্মার বজরা'র রেপ্লিকা ভারতের উপ-রাষ্ট্রপতির হাতে তুলে দেন তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের মানুষ, বাংলা ভাষা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে মিশে আছেন।" সরকার শিলাইদহে বরীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং শাহজাদপুর ও পতিসরে রবীন্দ্র স্মৃতি সংরক্ষেণের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় রবীন্দ্রনাথের জন্মের সার্ধশত বার্ষিকী যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী জানান, ওই সিদ্ধান্তের অংশ হিসেবে 'সোনার তরী' নামে একটি ট্রেন ঢাকা-কলকাতা যাতায়াত করবে। দুই দেশের সৌহার্দ্য ও স