২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিজন সেলে জামিনের কাগজের অপেক্ষায় লিমন

জামিনের নথি বরিশালে না পৌঁছানোয় বৃহস্পতিবার মুক্তি মেলেনি র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের নথি বরিশালে না পৌঁছানোয় বৃহস্পতিবার মুক্তি মেলেনি র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেনের। র‌্যাবের মামলায় কারাবন্দি লিমনকে বৃহস্পতিবার সকালে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ওই ঘটনা তদন্তে কেন বিচার বিভাগীয় কমিশন হবে না, তার কারণ জানাতে সরকারকে আদেশ দেওয়া হয়। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে দায়িত্বরত হাবিলদার শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তখন পর্যন্ত জামিনের কাগজ তাদের হাতে পৌঁছায়নি। প্রিজন সেলের বিছানায় শুয়ে লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন একটু ভালো আছি। মুক্তি পাওয়ার অপেক্ষায় আছি।" এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের আহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবরকে দায়িত্ব দিলেও এখনো প্রতিবেদন দেননি তিনি। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ঘটনার পর পরই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তদন্ত চালিয়ে যাচ্ছেন।" এ বিষয়ে শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স