ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পরিধি বাড়ানো হয়েছে।
২১১ সদস্যের কমিটিতে আরো ৬০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন ৬০ সদস্যকে অন্তর্ভুক্ত করে ২৭১ সদস্যের কমিটি অনুমোদন করেছেন। ''
তিনি জানান, কমিটির কিছু পদ পুনর্বিন্যস্ত করা হয়েছে।
সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদের সংখ্যা বেড়েছে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরুকে সহসভাপতি পদে নিয়োগ দিয়ে তার স্থলে মীর নেওয়াজ আলী নেয়াজকে অন্তর্ভুক্ত করা হয়।
২০১০ সালের মার্চ মাসে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সভাপতি ও সাইফুল আলম নিরবকে সাধারণ সম্পাদক করে যুবদলের ২১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই কমিটিতে স্থান না পাওয়া নেতাদের একটি অংশ খালেদা জিয়ার কাছে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানান।
বঞ্চিত নেতাদের মধ্যে যারা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, এ কে নেসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, খোন্দকার মাশুকূর রহমান, মোনায়েম মুন্না, গোলাম রাব্বানী, মাহবুবুল ইসলাম স্বপন, জোবায়ের এজাজ, আলী আকবর হাওলাদার চুন্নু, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সহ-দফতর সম্পাদক সারোয়ার হোসেন, সহ-শিল্প সম্পাদক তারেক জামাল ও রফিকুল ইসলাম রতন, সহ-বন ও পরিবেশ সম্পাদক বেলাল হোসেন লাবলু, গ্রাম সরকার সম্পাদক মজিবুর রহমান।
নির্বাহী সদস্যরা হলেন, তাজউদ্দিন মাহমুদ, আরিফ বেলাল, শাহজাহান বেপারী, মুক্তার হোসেন খান, আতাউর রশিদ বাচ্চু, সাবির আহমেদ দীপু, কামরুজ্জামান মিলন, আলফাতুর রহমান আপেল, আমিনুল ইসলাম আমিন, মনিরুজ্জামান মনির, আশরাফুজ্জামান খান লিটন, সোহেল আহমেদ, মইনুল ইসলাম, মোহাম্মদ শাজাহান, এসতেয়াক আহমেদ জাবির, মোশাররফ হোসেন খান সেরু, রবিউল আলম রুহিন, তালুকদার নাজমুল হাসান, জসিম উদ্দিন, আবেদীন প্রিন্স, এম এ মিঠু, সেলিম রেজা, রইচ উদ্দিন, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, সাইফ আলী খান, তুষার আহমেদ, রাসেল মিয়া, গিয়াস উদ্দিন মামুন, জহিরুল ইসলাম মুরাদ, শফিউল ইসলাম রনি, মিজানুর রহমান।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বুধবার রাতে খালেদা জিয়া বঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত করে যুবদলের কমিটি পুনর্বিন্যাস করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৩ ঘ.
bdnews24