২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিতে দরপত্র জমা দিতে বাধার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) বিদ্যুৎ বিভাগের একটি কাজের দরপত্রে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) বিদ্যুৎ বিভাগের একটি কাজের দরপত্রে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ বিভাগের একটি কাজের দরপত্রে অংশ নিতে ঠিকাদাররা দরপত্র জমা দিতে গেলে সাহাবুদ্দিন ও সাইফুল ইসলাম নামে দুই ঠিকাদার তাদের বাধা দেয়। দুইজনই ছাত্রদলের কর্মী বলে দাবি করেন তিনি। রহিম বলেন, "দরপত্র জমাদানে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ শুনে মেয়র আমাকে ঘটনাস্থলে পাঠান। গিয়ে দেখি ওই দুই জনের ভয়ে অন্যরা দরপত্র জমা দিচ্ছেন না। আমার উপস্থিতিতে অন্য ঠিকাদাররা দরপত্র জমা দিতে চাইলে ওই দু'জন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।" বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ছিলো দরপত্র জমা দেওয়ার শেষ সময়। অবশ্য বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সিসিসির সচিব মো. শামসুদ্দোহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বেলা সাড়ে বারটায় বাক্স খুলে অভিযোগকারী প্রতিষ্ঠানের দরপত্রসহ মোট আটটি দরপত্র পেয়েছি। যদি বাধা দেওয়া হতো তাহলে তারা দরপত্র জমা দিতে পারতেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/২১২৩ ঘ.