২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও, ছাত্রীর আত্মহত্যা

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে তা সিডি ও মোবাইল টেলিফোনে ছেড়ে দেওয়ার অপমান সইতে না পেরে পাবনার চাটমোহর উপজেলায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

পাবনা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে তা সিডি ও মোবাইল টেলিফোনে ছেড়ে দেওয়ার অপমান সইতে না পেরে পাবনার চাটমোহর উপজেলায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাতে হান্ডিয়াল ইউনিয়নের সিদ্দিনগর গ্রামে এ ঘটনা ঘটে । মেয়েটির নাম বিনা পারভীন (১৫)। সে উপজেলার সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। চাটমোহর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক মাস আগে নিমাইচড়া গ্রামের হযরত আলীর ছেলে শরীফ হোসেনের (২০) সঙ্গে বিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শরীফ তাকে ফাঁদে ফেলে দু'জনের অন্তরঙ্গ মুহুর্তের আপত্তিকর কিছু চিত্র মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে এবং পরে তা সিডি ও মোবাইল ফোনে ছেড়ে দেয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯২৫ ঘ.