২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ হওয়ার একদিন পর মিললো লাশ

নিখোঁজ হওয়ার একদিন পর শরীয়তপুরে মেঘনা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

শরীয়তপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার একদিন পর শরীয়তপুরে মেঘনা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়া মেঘনা নদীর পশ্চিম তীরে নিহত শামসুন্নাহারের (৫০) লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি হাটুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, শামসুন্নাহার নিখোঁজ হওয়ার পর থেকে তার স্বামী আব্দুল খালেক মোল্লা পলাতক রয়েছেন। গোসাইরহাট থানার ওসি (তদন্ত) মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে শামসুন্নাহারের সঙ্গে খালেক মোল্লার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই শামসুন্নাহারকে পাওয়া যাচ্ছিলো না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীর তীরে শামসুন্নাহারের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের নাতি লালন ফকির বাদি হয়ে আ. খালেক মোল্লাসহ পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/১৭৩৪ ঘ.