সিরাজগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর প্রকৌশলী মাজাহারুল ইসলাম সম্পদের (২৮) লাশ সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া রেলস্টেশনের কাছে একটি পুকুরে সম্পদের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তার বাড়ি গাইবান্ধার কালা বামুনিয়া গ্রামে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুয়েট থেকে সদ্য পাশ করা সম্পদ মঙ্গলবার ঢাকা থেকে নিখোঁজ হয়।
তিনি বলেন, "নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।"
ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫২ ঘ.
bdnews24