২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ ডাকাত গ্রেপ্তার

নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে ডবলমুরিং থানাধীন লাকী প্লাজার পেছন দিকে সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই ডাকাত হলেন- আফজাল আলী (৪০) ও মো. হৃদয় (২৫)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে আগ্রাবাদের বিপণীবিতান লাকী প্লাজার পেছন দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাত দলের আরো তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। পরে তাতে তল্লাশি করে একটি একনলা বন্দুক, দুটি চাপাতি ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। নগরীর ষোলশহর দুই নম্বর এলাকায় নোকিয়ার শোরুমে ডাকাতির সঙ্গে তারা যুক্ত ছিলেন বলেও জানান মহসিন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় অস্ত্র ও ডাকাতির দুটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৩৬ ঘ.