মুন্সীগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মীর কাশেম (৫০) উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। বুধবার ভোরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার ও পুলিশ জানিয়েছে।
নিহতের ভাই আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, ৪/৫ দিন আগে গ্রামের ইমান আলীর সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে ইমান আলীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ইমান ও তার লোকজন কাসেমের ওপর হামলা চালায় বলে দাবি করেন লতিফ।
এতে কাসেমের মাথায় কোপ লাগে। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, "চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে কাসেম মারা যান। তার লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ ঘটনায় বুধবার ইমান আলীকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬২৬ ঘ.
bdnews24