২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খেলাঘরের বছরব্যাপী উৎসব

বছরব্যাপী উৎসব কর্মসূচি ঘোষণা করেছে খেলাঘর চট্টগ্রাম বিভাগীয় শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরব্যাপী উৎসব কর্মসূচি ঘোষণা করেছে খেলাঘর চট্টগ্রাম বিভাগীয় শাখা। ৬০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। খেলাঘর চট্টগ্রাম বিভাগ আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর কমিটি অংশ নেবে। উৎসব কমিটির চেয়ারম্যান ড. গাজী সালেহ উদ্দিন জানান, ২০১২ সালের মে'র ২ তারিখ পর্যন্ত এ কর্মসূচি চলবে। বছরব্যাপী এ কর্মসূচির মধ্যে থাকছে মে, জুন এবং জুলাই মাসে জেলা ভিত্তিক গোলটেবিল বৈঠক। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে আসর ভিত্তিক গান ও ছবি আঁকা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলা, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের ৫৭ টি শাখার শিশু কিশোর অংশ নেবে বলে জানান সালেহ উদ্দিন। তিনি বলেন, স্বাধীনতা ৪০ বছর পূর্তিতে ২০১১ সালের ডিসেম্বর ও ২০১২ সালের মার্চ মাসে মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনা বর্ণনার আসর বসবে। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আগামী বছরের জানুয়ারি মাসে ডিসি হিল নজরুল মঞ্চে দিনব্যাপী ৬০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। ফেব্র"য়ারি মাসে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্ম জয়ন্তী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০০০ ঘ.