২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ঝড়ে আহত ৫০

রংপুরের সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় বিধ্বস্ত হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি, উপড়ে যায় ৩ শতাধিক গাছপালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

রংপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় বিধ্বস্ত হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি, উপড়ে যায় ৩ শতাধিক গাছপালা। মঙ্গলবার ভোরে উপজেলার ৩টি ইউনিয়নের উপর দিয়ে এ কালবৈশাখি ঝড় বয়ে যায় বলে প্রশাসন জানিয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে বিকালে সাংবাদিকদের জানান, ভোরে আধঘণ্টা স্থায়ী এ কালবৈশাখী ঝড়ে উত্তম, হরিদেবপুর ও পশুরাম ইউনিয়নের ৮টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে প্রায় ৫০ জন আহত হয়েছে। তিন শতাধিক গাছপালা উপড়ে গেছে বলে জানান ইউএনও। জেলা কৃষি স