২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ঝড়ে দেড়শ' ঘরবাড়ি বিধ্বস্ত

নীলফামারীর সদর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত দেড়শ' কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছপালা। ধান ও পাটের আংশিক ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

নীলফামারী, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সদর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত দেড়শ' কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছপালা। ধান ও পাটের আংশিক ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৩টার দিকে নীলফামারী পৌরসভার হাড়োয়া, সদর উপজেলার কুন্দপুকুর ও ইটাখোলা ইউনিয়নের উপর দিয়ে ১৫ মিনিট স্থায়ী এ ঝড় বয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন কাওসার সাংবাদিকদের বলেন, কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের অন্তত দেড়শ' ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শতাধিক গাছপালা উপড়ে গেছে। দুপুরে এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারে ২০ কেজি চাল, কম্বল ও নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে, বলেন ইউএনও। উপজেলা কৃষি স