নোয়াখালী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে এক তরুণ নিহত হয়েছে।
সোমবার ভোরে দরবেশপুর গ্রামে তাকে পিটুনি দেয় এলাকার লোকজন। সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন সুমন (৩০) সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের শাহ আলমের ছেলে।
এ ঘটনায় থানায় দু'টি মামলা হয়েছে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল নিজামী স্থানীয়দের বরাত দিয়ে জানান, আনোয়ার হোসেন সুমন রোববার রাতে দরবেশপুর গ্রামের আবু হানিফের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে।
এলাকার লোকজনের পিটুনিতে গুরুতর আহত হলে তাকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
চুরির ঘটনায় আবু হানিফ বাদী হয়ে একটি এবং আইন হাতে তুলে নেওয়ার অভিযোগে গ্রাম পুলিশ ওবায়েদ উল্লাহ মানিক বাদী হয়ে অজ্ঞাত পাঁচশ লোককে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24