গাজীপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নকল পানীয় উৎপাদনকারী কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার শ্রীপুরের সিএন্ডবি বাজারে ড্রাগন ট্রেডিং কর্পোরেশন নামের এ কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শাহগীর আলম।
এ সময় কারখানাটির ১০ হাজার বোতল পানীয় ধংস ও খালি বোতল পুড়িয়ে দেওয়া হয়।
কারখানাটির ব্যবস্থাপক আবুল কালামকে (৩৫) আটক করা হয়েছে।
তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা অনাদায়ে তাকে তিন মাস সশ্রম কারাভোগ করতে হবে।
র্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল সাংবাকিদের বলেন, কারখানাটিতে বাজারে প্রচলিত বিভিন্ন ব্রান্ডের নকল পানীয় উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া একাধিক ব্রান্ডের লেবেল লাগানো পানীয়ের বোতলও পাওয়া গেছে।
সন্ধ্যায় উৎপাদিত পানীয়, ব্যবহৃত খালি বোতল, লেবেল, পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, জরিমানার টাকা পরিশোধ না হওয়ায় রাত ৯টার দিকে আবুল কালামকে শ্রীপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে।
অভিযানের সময় র্যাব ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.
bdnews24