২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

টাঙ্গাইল, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মাওলানা হারুনুর রশীদ (২৫) জামালপুরের মেলান্দহ উপজেলার তারালকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মসজিদের ইমাম। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, এলেঙ্গার হিজলী গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হারুন। এলেঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাবস্থায় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হারুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, ট্রাকের চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০৮ ঘ.