২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সেপটিক ট্যাংকে হেলপারের লাশ

নরসিংদীতে একটি পাটকলের সেপটিক ট্যাংক থেকে এক বাস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

নরসিংদী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে একটি পাটকলের সেপটিক ট্যাংক থেকে এক বাস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আলীজান পাটকলের সেপটিক ট্যাংক থেকে রাকিবুল হাসান রাকিবের (২৭) গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি নরসিংদী থেকে ঢাকাগামী ন্যাশনাল সার্ভিসের সহকারী। তার বাড়ি শহরের দত্তপাড়া মহল্লায়। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, রাকিব ১৭ দিন আগে নিখোঁজ হয়। রাকিবের বাবা এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। তিনি বলেন, "পাটকল সংলগ্ন বাংলা মাঠে ক্রিকেট খেলার সময় লোকজন সেখানে পঁচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে।" এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান এএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪৯ ঘ.