ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার বস্তিতে রোববার রাতে এক অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে।
রাত সোয়া ৮টার দিকে এই আগুন লাগে এবং ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ম্যান আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মিরপুর, কেন্দ্রীয়, তেজগাঁও এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুর থানার ওসি ওয়াজেদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/কেএমএস/২২৩৫ ঘ.
bdnews24