২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত: মাদারীপুরে যুবকের কারাদণ্ড

মাদারীপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

মাদারীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই যুবকের নাম সাইদুর মোল্লা (২৮)। তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছাত্রীটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। শিবচর থানার উপ-পরিদর্শক তপন কুমার জানান, ছাত্রীটি অভিযোগে বলেছে, তাকে এক বছর ধরে প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার ছফিউদ্দিন মোল্লার বখাটে ছেলে সাইদুর মোল্লা। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সাইদুর মেয়েটিকে সব সময় গালিগালাজ ও নানাভাবে উত্ত্যক্ত করতো। তপন কুমার জানান, রোববার দুপুরে মেয়েটির মা অসুস্থ হয়ে পড়ায় মেয়েটি স্বাস্থ্য কমপ্লে