২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের ফকিরহাটে এক ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

বাগেরহাট, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে এক ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার ভোরে ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে আবু সাঈদ (৩০) মারা যান। তিনি ছাগল বেচা-কেনার ব্যবসা করতেন। তার বাবার নাম শেখ আব্দুল খলিল। ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ছাগল চুরির ঘটনায় গত ২৫ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আবু সাঈদকে পেটানো হয়। এতে আবু সাঈদ অসুস্থ হয়ে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। রোববার নিজ বাড়িতে তিনি মারা যান। সাঈদের ডান কান ও পিঠে আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে বলে জানান অজিত। অজিত কুমার বলেন, "নিহতের পরিবার দাবি করেছে, পেটানোর কারণেই অসুস্থ হয়ে সাঈদ মারা গেছেন।" এ ব্যাপারে কথা বলার জন্য ঘটনার সময়ে উপস্থিত চেয়ারম্যান শেখ আবুল হোসেন, ইউপি সদস্য আরিফ জমাদ্দার ও আবু তালেবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৬ ঘ.