আহসান হাবীব নীলু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কুড়িগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিস্তীর্ণ বালুচরে ফসল চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। এর পেছনে অবদান রেখেছেন সেখানকার নারী শ্রমিকরা, যদিও তারা পুরুষের সমান মজুরি পান না।
রাজারহাটের চতুরা গ্রামের শামছুন্নাহার (৩৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন মাঠে কাজ করা বাবদ ৮০ টাকা পান। দৈনিক শ্রমের ভিত্তিতে মজুরি পান তারা।
একই সময় ও শ্রম দিয়ে একজন পুরুষ শ্রমিক দৈনিক ১৫০ থেকে ১৬০ টাকা মজুরি পান বলে জানান একই গ্রামের রংমালা (৫০)।
গ্রামের স্বপ্না রাণী (৩০) খাদিজা (১৮) রোশনা (৪০), পরিজন (৩৫), ও শিশুবালা (৩৩)সহ ৯ জন নারী শ্রমিক এক সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করেন।
তারা জানান, মজুরি কম হলেও অভাবের সময় (কার্তিক থেকে জ্যৈষ্ঠ) হাতে কাজ থাকে-এতেই তারা খুশি। এসব চরে নারী শ্রমিকের সংখ্যাই বেশি।
ফসলের বপন-রোপণ-নিড়ানি-পরিচর্যা-কাটা-তোলাসহ বিক্রয় উপযোগী করার প্রক্রিয়ায় প্রায় চার শত শ্রমিক কাজ করে। এর মধ্যে নারী শ্রমিক তিনশ'র মতো।
ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের রামহরি গ্রামের কৃষক হাফিজুল (৪০) জানান, এ চরাঞ্চলের ফসল উৎপাদনে নারী শ্রমিক বেশি কাজ করেন।
"নারী শ্রমিকরা পেঁয়াজের গন্ধে র্র্ধৈয ধরে কাজ করেন এবং তুলনামূলক সস্তায় পাওয়া যায় বলে নারী শ্রমিকদের তারা কাজে বেশি ডাকেন", বলেন তিনি।
উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বিস্তীর্ণ বালুচরে পেঁয়াজ, বাদাম, মরিচ, মিষ্টি কুমড়াসহ নানা ফসলের চাষ হচ্ছে। এসব চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকরা।
কুড়িগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন জানান, শ্রম বৈষম্য আইনত অপরাধ। কৃষি কাজে নারীরা যেভাবে শ্রম বৈষম্যমের শিকার তাতে তারা শ্রম আদালতের আশ্রয় নিতে পারেন।
কুড়িগ্রামে শ্রম আদালত নেই। উত্তরাঞ্চলের মধ্যে বগুড়া ও রাজশাহীতেই একমাত্র এ আদালত রয়েছে।
তবে শ্রমিকরা ইচ্ছে করলে প্রচলিত আইনে দেওয়ানি আদালতে মামলা করতে পারেন বলে জানান পিপি।
তিস্তা নদীর পূর্ব ও দক্ষিণ দিকের পাড় ঘেঁষে জেগে ওঠা মোট ৩১৭ হেক্টর বা ৭৮৩ একর চরের বালুজমিতে কৃষকরা এসব ফসল চাষ করছেন।
উপজেলা কৃষি স
bdnews24