ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার জিগমে সুলতিম শনিবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানের কার্যালয়ে এক ঘণ্টাব্যাপী সাক্ষাতে ভুটানের স্পিকার ৯ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সাক্ষাতে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর দলের সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ভুটানের নতুন জাতীয় সংসদের কার্যক্রম বাংলাদেশের বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪৪ ঘ.
bdnews24