২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের হোতাপাড়ায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

গাজীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের হোতাপাড়ায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রক্ষিতপাড়া কড়ইতলা এলাকার গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মাথায় গুলির আঘাতের চি‎হ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৫ ঘ.