ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি-বিদ্যুৎ ব্যবহারে নগরবাসীকে সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কের নিয়ম-কানুন মানতেও পথচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ঢাকাকে যানজটমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উড়াল সড়ক নির্মাণ তারই একটি অংশ বলে উল্লেখ করেন তিনি।
সড়কে দুর্ঘটনার জন্য পথচারীদের ইচ্ছামতো চলাচলকেও দায়ী করেন হাসিনা। তিনি বলেন, "যত্রতত্র পার হওয়ার জন্য দৌড় দেওয়া,,,,,,,এটা কী? এভাবে চললে তো প্রশিক্ষিত গাড়িচালকও দুর্ঘটনা এড়াতে পারবে না। এরপর আবার দুর্ঘটনা ঘটলে গাড়ি পোড়াও, রাস্তা অবরোধ,,,,,,,,"
তাই দুর্ঘটনা এড়াতে চালকদের পাশাপাশি সড়কের নিয়মকানুন মেনে চলতে নাগরিকদের সচেতন করে তুলতে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
পানি ব্যবহারে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে হাসিনা বলেন, "অনেকে কল খুলে রেখে দাঁত ব্রাশ করেন। এভাবে পানি পড়তেই থাকে। কত লিটার পানি অপচয় হয়, ভেবে দেখেছেন কী? এ পানি তুলতে সরকারের অনেক টাকা খরচ হয়।"
বিদ্যুৎ ব্যবহারে নিজের সাশ্রয়ী হওয়া কথা তুলে ধরে সবাইকে তা অনুসরণ করতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আমাদের অনেকেই আছেন, নিজে লাইটের সুইচটা অফ করতে চাই না। আমি প্রধানমন্ত্রী হয়েও ঘরে ঢুকে নিজে সুইচ টিপে বাতি জ্বালাই, আবার বের হওয়ার সময় নিজেই তা বন্ধ করি।"
"আমি পরতপক্ষে এয়ার কন্ডিশন ব্যবহার করি না। যখন আমি সবাইকে বিদ্যুৎ দিতে পারছি না, তখন আমার এত বিলাসিতা করা ঠিক নয়। আর নিজে যা করি, সবাইকে তাই করতে বলি", বলেন প্রধানমন্ত্রী।
যেন বিদ্যুত সাশ্রয় হয় এবং আলো-বাতাস পর্যাপ্ত পাওয়া যায়- সেদিকে লক্ষ্য রেখেই সব স্থাপনার নকশা করার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহবান জানান তিনি।
বিত্তশালীদের ঠিকমতো আয়কর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা অনেক কিছু করতে চাই। কিন্তু, অনেক সময় সাধ থাকলেও সাধ্য থাকে না। যারা বিত্তশালী তারা যদি ঠিকমতো ট্যাক্সটা দেন। সরকারের কোষাগারে টাকা দেন। তা হলে আর পরনির্ভরশীলতা হতে হবে না। নিজের পায়ে দাঁড়াতে পারবো। নিজেদের টাকা দিয়েই আমরা নিজেদের কাজ করতে পারবো।"
আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অনেকেই এক করে দেখছে উল্লেখ করে এ নিয়ে হতাশা প্রকাশ করেন হাসিনা।
তিনি বলেন, "সকালে একটা পত্রিকা দেখে মন খারাপ হয়ে গেলো। বলেছে, হাসিনা-খালেদাকে দিয়ে কিছু হবে না। একজন কাজ করতে পারেনি বলে অন্যজন পারবে না- এটা তো ঠিক নয়। আমরা তো কাজ করছি।"
রাজধানীর ওপর চাপ কমাতে গাজীপুর ও নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার হবে বলে জানান তিনি। পদ্মা সেতুর কাজ যথাসময়ে শেষ হবে বলেও জানান তিনি।
দরিদ্রদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, আমরা বেশি দামে চাল কিনে কম দামে দিচ্ছি। স্বাস্থ্যসেবা স
bdnews24