মাদারীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ব্যক্তির দুই পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খালেকের হাট এলাকায় এ হামলা হয়।
আহত জামাল কাজী (৪৫) কালাই সরদারের চর গ্রামের সেলিম কাজীর ছেলে।
তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, বাড়ি থেকে ফাঁসিয়াতলা বাজারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24