মাদারীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের কথা বলে মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী শিল্পীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে তাহের হাওলাদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ এই শিল্পীকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার শিবচর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত তিনজন হলেন- সেলিম হাওলাদার, ছালাম ঢালী ও খোকন ঢালী।
প্রায় ২ বছর আগে স্বামীর মৃত্যুর পর এই শিল্পী চরজানাজাত ইউনিয়নের তাহের হাওলাদারকান্দি গ্রামে বাবার বাড়ির পাশে বসবাস করে আসছেন। তার একটি মেয়ে রয়েছে।
মেয়েটির পারিবারের বরাত দিয়ে শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রায় এক বছর ধরে সেলিম হাওলাদার তাকে বিয়ের প্রস্তাব দিতে থাকে। এতদিন তিনি রাজী না হলেও স
bdnews24