২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলায় সম্পা রাণী (২২) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

রাজবাড়ী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় সম্পা রাণী (২২) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী সঞ্জয় কুমারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরাট ইউনিয়নের বরাট গ্রামে এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সম্পার আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এসআই জানান, এ ঘটনায় সম্পার মা থানায় মামলা করলে পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে। গহনা বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে সম্পা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে। সঞ্জয় চার বছর আগে সম্পাকে বিয়ে করে। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৪০ ঘ.