২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাবিবার আর ফেরা হলো না

ঢাকা থেকে মা-বাবার সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলো শিশু নাবিবা (৪)। তবে তার আর ফেরা হয়নি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে মাইক্রোবাসে থাকা এই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে মা-বাবার সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলো শিশু নাবিবা (৪)। তবে তার আর ফেরা হয়নি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে মাইক্রোবাসে থাকা এই শিশু। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ একই পরিবারের আরো চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাঁসের দীঘি এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাবিবা রাজধানীর শেওড়া পাড়ার বাসিন্দা মনোয়ার হোসেন টিটুর মেয়ে। আহতরা হলেন- নাবিবার মা আসমা আক্তার (২৮), বাবা মনোয়ার হোসেন টিটু (৩০), টিপু (২৮), শিমু (২৪) ও গাড়ি চালক জাহেদুল ইসলাম (৩২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফাঁড়ির পুলিশ সদস্য মো. হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ছয়টার দিকে হাঁসের দীঘি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাবিবা মারা যায়। আহতদের সকাল ৮টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হান্নান জানান, গত বুধবার মনোয়ার হোসেন তার পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/এএল/১৫৫১ ঘ.