২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

টাঙ্গাইল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা সড়কের ধলাটেঙ্গর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি হেলালুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত ১৭ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২ জন মারা যায়। নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি। দুর্ঘটনার পর সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঢাকার সাথে উত্তরাঞ্চলসহ ২৬ জেলার যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস