সিরাজগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিমাগারে রক্ষিত ২১ হাজার ৫০ বস্তা আলু পচে গেছে। এতে পৌণে দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
হিমাগার কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হিমাগারের সামনে আহাজারি করছেন।
হিমাগারের মেশিন অপারেটর বলেছেন, বিদ্যুৎ সমস্যার পাশাপাশি হিমাগারের ভেতরে দেয়াল ও ছাদের কর্কশিট নষ্ট হয়ে স্যাতস্যাতে হয়ে যাওয়ায় এবং আলু রাখার তাক ভেঙ্গে গ্যাস প্রবেশের পথ বন্ধ হওয়ায় আলু পচে গেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকালে হিমাগারের সামনে জড়ো হন। তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আলিয়াবাদ গ্রামের আলু ব্যবসায়ী আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ১ হাজার ৬৮৫ বস্তা আলু পঁচে গেছে। এখন তার পথে বসার অবস্থা।
শাহিন মিয়া নামের এক ব্যবসায়ী জানান, তার দুই হাজার বস্তা আলু পঁচে গেছে।
শাহিন মিয়া আরো জানান, চার বছর আগেও এই হিমাগারে প্রায় ১২ হাজার বস্তা আলু বীজ নষ্ট হওয়ায় কৃষকেরা সর্বশান্ত হয়েছিলেন।
হিমাগারের ফোরম্যান কালাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হিমাগারে জেনারেটর নেই। তার ওপর রয়েছে বিদ্যুৎ সঙ্কট। হিমাগারের তাপ নিয়ন্ত্রণে যে শক্তিসম্পন্ন ক
bdnews24