২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একইস্থানে আ. লীগের ২ গ্র"পের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষ একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষ একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সমাবেশস্থল নবীনগর পাইলট হাইস্কুল মাঠ ও সংলগ্ন দুশ গজের মধ্যে শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নবীনগর থানার ওসি মিজানুর রমান। ওসি জানান, নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবদুর রউফ নারী নীতিমালা বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকাল ১০টায় ওই মাঠে সমাবেশ ডেকেছে। একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম এ হালিম বর্ধিত সভা ডেকেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। আবদুর রউফ গ্র"পের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, "দলের গঠনতন্ত্র অনুযায়ী এম এ হালিম বর্ধিত সভা আহ্বান করতে পারেন না। যেকোনো মূল্যে আবদুর রউফের ডাকা সমাবেশ সফল করা হবে।" এম এ হালিম সাংবাদিকদের বলেন, "আবদুর রউফকে এক মাস আগেই আহবায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আমি বর্ধিত সভা ডেকেছি। যেকোনো মূল্যে সভা সফল করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫৪ ঘ.