ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশর সীমান্তে আটকা পড়া বাংলাদেশিদের ভাড়া করা বিমানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
লিবিয়ায় আইওএম-এর সমন্বয়কারীরা বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসকে এ সিদ্ধান্তের কথা জানায়।
আইওএম-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৩০ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার জন্য পাঁচটি ফ্লাইটে চালাবে আইওএম। এর বাইরে বাকি ৩০০ নাগরিককেও শিগগিরই ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। ফ্লাইটের বিস্তারিত এখনো চূড়ান্ত করা না হলেও আশা করা হচ্ছে শনিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে।
ফেব্র"য়ারির মাঝামাঝি লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা শুরুর পর কয়েক হাজার বাংলাদেশি সীমান্ত পেরিয়ে মিশর ও তিউনিসিয়ায় আশ্রয় নেন। আইওএম ও বিদেশি চাকরিদাতাদের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি দেশে ফিরিয়ে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২৩৩১ ঘ.
bdnews24