২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ২০ লাখ টাকার সামগ্রী জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ মালামাল বহনকারী রুপম ফকিরকে (২৮) আটক করার পর ডিটেকশন মেমো (ডিএম) করে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের অবতরণকেন্দ্রের কনকর্স হলে এ মালামাল জব্দ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমান বন্দর আর্মড পুলিশের সহকারি পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম খান। তিনি বলেন, "থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে বেলা সোয়া ১২টার দিকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রুপম ফকির লাগেজ নিয়ে শুল্ক ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এয়ারপোর্ট আর্মড পুলিশের সদস্যরা তাকে আটক করেন। রুপমের লাগেজে এক সেট অডিও কনফারেন্স সিস্টেম যন্ত্রপাতিসহ ৩৪টি ডিজিটাল ক্যামেরা পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। সহকারি পুলিশ সুপার বলেন, "রুপম ফকির একজন বহনকারী তাই ডিটেকশন মেমো (ডিএম) করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মালের প্রকৃত মালিক রুপম হলে তাকে গ্রেপ্তার করা হতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৫২ ঘ.