টাঙ্গাইল, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুরে ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে ১৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দেওহাটা বাজারের কাছে ভুট্টা বোঝাই ওই ট্রাকে তল্লাশি করা হয়। ট্রাক থেকে এক হাজার তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ফেনসিডিল বিশেষভাবে তৈরি ব্যাগে রাখা ছিলো।
ঘটনার সাথে জড়িত অভিযোগে রাজশাহীর পবা উপজেলার তিল
bdnews24