২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের দায়িত্বে গণপূর্ত অধিদপ্তর

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) দেখভালের দায়িত্ব পেয়েছে গণপূর্ত অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) দেখভালের দায়িত্ব পেয়েছে গণপূর্ত অধিদপ্তর। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মোফাকখারুল ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০০৫ সালের ১৯ জুলাই আগ্রাবাদ অ্যাকম কনসোর্টিয়াম লিমিটেডের কাছে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিআইসিসি ইজারা দেওয়া হয়। কিন্তু একাধিক শর্ত ভঙ্গ করায় ২০০৬ সালের মে মাসে চুক্তি বাতিল করা হয়। ইজারা গ্রহীতা এ ব্যাপারে রিট আবেদন করলে তা নিষ্পত্তির পর হাইকোর্ট ২৬ এপ্রিল এক আদেশে সম্মেলন কেন্দ্র তত্ত্বাবধানের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরকে দেয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের স